মুকুল রায়ের ছবি দেওয়া পোষ্টারকে ঘিরে চাঞ্চল্য মালদা শহরে। মালদা শহরের পোষ্ট অফিস মোড়ে কে বা কারা পোষ্টারটি টাঙ্গাই তা বলতে পারছেনা কেউ। তবে পোষ্টারটিতে সৌজন্যে লেখা রয়েছে মালদা জেলা নাগরিক কমিটির নাম। পোষ্টার বিতর্ক নিয়ে তৃনমূলের জেলা সাধারণ সম্পাদক দেবপ্রিয় সাহা বলেন, বিজেপি এবং সিপিএম যৌথ ভাবে চক্রান্ত করে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন তিনি। তিনি আরও বলেন, এই ঘটনাটি তিনি প্রশাসনকে জানিয়েছেন যেন শহরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়। তাহলেই ঘটনার সত্যতা প্রকাশ্যে আসবে।
মালদা